About Us

প্রকৃতি আমাদের জীবনের মূল উৎস। জন্ম থেকে জীবনধারণ—সবকিছুর জন্য আমরা কোনো না কোনোভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল। প্রকৃতির মাঝেই আছে সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনীয় সব উপাদান। কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা ও অভ্যাসের কারণে মানুষ ধীরে ধীরে প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে।

আজকাল সামান্য সমস্যাতেই আমরা ওষুধের ওপর নির্ভর করি, অথচ আমাদের সুস্থতার অনেক সমাধানই প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে। অন্যদিকে মানুষ এখন অর্গানিক খাবারের প্রতি আগ্রহী হলেও সহজে নির্ভরযোগ্য অর্গানিক পণ্য পাওয়া যায় না। অনেক সময় যা পাওয়া যায়, সেগুলোর বিশুদ্ধতা নিয়েও থেকে যায় সন্দেহ।

এই বাস্তবতা থেকেই Keorajol–এর যাত্রা শুরু। আমাদের লক্ষ্য হলো মানুষকে আবার প্রকৃতির কাছাকাছি নিয়ে আসা এবং তাদের কাছে পৌঁছে দেওয়া নিরাপদ, প্রাকৃতিক ও ভেজালমুক্ত অর্গানিক খাদ্য।

আমরা বিশ্বাস করি, প্রকৃতির সাথে সংযোগই পারে মানুষকে একটি স্বাস্থ্যকর ও স্বাভাবিক জীবনের দিকে ফিরিয়ে নিতে।

Loading…
Scroll to Top